উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬
১০:০৪ পূর্বাহ্ণ
৩৩ ভিউ

আরও খবর

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

লন্ডনে হামলার ঘটনা ও দেশের রাজনীতি নিয়ে শাহজালাল বিমানবন্দরে নাহিদ ইসলামের বিস্তারিত বক্তব্য

লন্ডনে হামলার ঘটনা ও দেশের রাজনীতি নিয়ে শাহজালাল বিমানবন্দরে নাহিদ ইসলামের বিস্তারিত বক্তব্য

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিমান সিকিউরিটি উইক-২০২৬: ২৩-২৫ নভেম্বর বিমানবন্দরে ইউনিফর্ম ও আইডি কার্ড যাচাই

বিমান সিকিউরিটি উইক-২০২৬: ২৩-২৫ নভেম্বর বিমানবন্দরে ইউনিফর্ম ও আইডি কার্ড যাচাই

শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান বিমানমন্ত্রীর

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান বিমানমন্ত্রীর

বেসামরিক বিমান চলাচল উন্নয়ন, বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইকাও-এর (ICAO) বৈঠক

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ১০:০৪ ৩৩ ভিউ
বেসামরিক বিমান চলাচল উন্নয়ন, বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইকাও-এর (ICAO) বৈঠক

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের (Juan Carlos Salazar Gómez) সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আইকাও-এর মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং উদীয়মান বিমান চলাচল প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


মহাসচিব বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইকাও-এর আগ্রহের কথা জানান এবং সংস্থার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি পরিবেশগত টেকসই উন্নয়ন এবং ‘অ্যাডভান্সড এয়ার মোবিলিটি’ (উন্নত আকাশপথ যোগাযোগ ব্যবস্থা)-এর সম্ভাবনার কথা উল্লেখ করে বিমান চলাচল উন্নয়নের এই নতুন ক্ষেত্রগুলোতে কাজ করার জন্য বাংলাদেশকে উৎসাহিত করেন।


মন্ত্রী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কারিগরি দক্ষতা, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি (সেফটি ওভারসাইট), পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে তিনি আইকাও-এর সহায়তা কামনা করেন।


তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিমান চলাচল খাতের উন্নয়নকে গুরুত্ব সহকারে দেখছেন এবং এই শিল্পকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।


 বৈঠকটি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং একটি নিরাপদ, সুরক্ষিত, দক্ষ ও টেকসই বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ও আইকাও-এর অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।


অনুষ্ঠিত এই বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

বেসামরিক বিমান চলাচল উন্নয়ন, বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইকাও-এর (ICAO) বৈঠক
0:00 / 0:00
1x
🔒