উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬
১:৩২ অপরাহ্ণ
৪৪৫ ভিউ

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ১:৩২ ৪৪৫ ভিউ
উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও মাদক কারবারিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার করে পুলিশ।

​উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিরাজ উদ্দিন মিয়া (৫০)। তাকে গত ১৮ মার্চ ২০২৫ তারিখে দায়ের করা একটি সহিংসতা ও হত্যাচেষ্টা মামলায় (এফআইআর নং-১২) গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া শামীম হোসেন (৩০) নামের অপর এক আসামিকে ১০ বোতল ফেন্সিডিলসহ (FAIRDYL) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১২ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং- ১১) রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

​ঢাকা মহানগরী পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ আইনে অন্যান্য অপরাধ ও মাদক সেবনের দায়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে আরও ৯ জনকে। এদের মধ্যে ১ পুড়িয়া করে গাঁজাসহ মোঃ সাজেদুল ইসলাম (২৩), মোঃ দীপ্ত (২৬) ও মোঃ রায়হান (২৬), ১টি গাঁজাভর্তি সিগারেটসহ মোঃ মারুফ আহম্মেদ (২৪), ২ পিস ইয়াবাসহ মোঃ হানিফ (৩৭) এবং ১ পিস করে ইয়াবাসহ মোঃ শোয়েইব শাওন (২৩) ও মোঃ মকবুল হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়।

​এছাড়াও অন্যান্য অপরাধে মোঃ ওসমান গনী প্রকাশ ইউসুফ (৩০) এবং মোঃ শান্তকে (১৯) গ্রেফতার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, উত্তরা বিভাগে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১
0:00 / 0:00
1x
🔒