উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬
১২:০০ রাত
২১ ভিউ

গোপালগঞ্জে নাশকতার আশঙ্কার কথা জানালেন শফিকুর রহমান

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১২:০০ ২১ ভিউ
গোপালগঞ্জে নাশকতার আশঙ্কার কথা জানালেন শফিকুর রহমান

সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমানছবি: সংসদ টিভি থেকে

আগামী ১৯ নভেম্বর সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তথ্য থাকার দাবি করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নেওয়ার এক পর্যায়ে তিনি গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে এবং মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও ও হামলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না উল্লেখ করে তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চান।

পোশাকশিল্পের সংকট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস এ খাত থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আসে। শিল্পমালিকেরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে এবং উৎপাদন বন্ধ হলে শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে না। বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারালে সামাজিক অস্থিরতা দেখা দেবে যা পুরো জাতিকে ভোগাবে। তাই পোশাকশিল্পের এই সংকট উপেক্ষা করার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

সংকট সমাধানে মালিক, শ্রমিক ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা। তিনি শ্রমিকদের সরাসরি সরকারি প্রণোদনা দেওয়ার প্রস্তাব করে বলেন, মালিক ও শ্রমিক উভয়পক্ষকে বাঁচাতে হবে এবং যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। বক্তব্যের শেষ দিকে গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিষফোড়া এক জায়গায় থাকতেই চিকিৎসা করতে হয়। গোপালগঞ্জের পরিস্থিতি ছড়িয়ে পড়ার আগেই সেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

গোপালগঞ্জে নাশকতার আশঙ্কার কথা জানালেন শফিকুর রহমান
0:00 / 0:00
1x
🔒