জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন উত্থাপনের সময় সরকারি দলের সদস্যদের টিপ্পনী ও হইচইয়ের ঘটনা ঘটেছে। রোববার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিষয়টি স্পিকারের নজরে আনেন জামায়াতের অপর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি এটিকে সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্নের শামিল হিসেবে অভিহিত করে স্পিকারের রুলিং দাবি করেন।
পরিস্থিতি সামাল দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের সংযত আচরণের আহ্বান জানান। তিনি বলেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা উচিত নয়। স্পিকার আরও জানান, কোনো সদস্য আপত্তিকর মন্তব্য করলে তা সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে এবং প্রয়োজনে যথাযথ জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে।
বর্তমান সংসদকে জ্ঞানী ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত উল্লেখ করে স্পিকার অতীতের দুঃসময়ের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, বিগত ১৫ বছর ছিল অন্ধকার সময়, যা পার করে দেশ আজ এই সংসদ পেয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpeg)






