উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬
৫:৫৬ বিকাল
৭০ ভিউ

আরও খবর

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

লন্ডনে হামলার ঘটনা ও দেশের রাজনীতি নিয়ে শাহজালাল বিমানবন্দরে নাহিদ ইসলামের বিস্তারিত বক্তব্য

লন্ডনে হামলার ঘটনা ও দেশের রাজনীতি নিয়ে শাহজালাল বিমানবন্দরে নাহিদ ইসলামের বিস্তারিত বক্তব্য

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিমান সিকিউরিটি উইক-২০২৬: ২৩-২৫ নভেম্বর বিমানবন্দরে ইউনিফর্ম ও আইডি কার্ড যাচাই

বিমান সিকিউরিটি উইক-২০২৬: ২৩-২৫ নভেম্বর বিমানবন্দরে ইউনিফর্ম ও আইডি কার্ড যাচাই

শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

বেসামরিক বিমান চলাচল উন্নয়ন, বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইকাও-এর (ICAO) বৈঠক

বেসামরিক বিমান চলাচল উন্নয়ন, বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইকাও-এর (ICAO) বৈঠক

বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৫:৫৬ ৭০ ভিউ
বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের মোট ০৮টি বিমানবন্দর সচল করার জন্য একটি প্রাধিকার তালিকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। তিনি উল্লেখ করেন, বিভিন্ন ফ্যাক্টর বিবেচনায় বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার রয়েছে এবং ইতোমধ্যে একটি নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি এতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে।


 ১২ নভেম্বর, ২০২৫ (বুধবার) ময়মনসিংহ জেলায় দিনব্যাপী তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।



সকাল ১০টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে বিনির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, "একটি বিমানবন্দর তৈরি করতে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময়ের প্রয়োজন হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে এখন প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন দিক বিবেচনায় আমাদের প্রথম অগ্রাধিকার বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর।"



এরপর সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত 'আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "বাংলাদেশের ভবিষ্যৎ তোমরাই এবং তোমাদের দ্বারাই দেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গ্রামের টেকসই উন্নয়নে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুকরণ এবং নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এসব পরিকল্পনারই অংশ।"


শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে এবং সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বক্তব্য শেষে তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে পদক তুলে দেন।



দুপুর ১টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন অর্থবছরের বাস্তবায়নকৃত ও বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, "বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান জবাবদিহিতারই একটি দৃষ্টান্ত।"


উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে পতিত সরকার ফিরে আসার গুজব উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। পৃথিবীর ইতিহাসে পতিত স্বৈরাচারের ফিরে আসার নজির নেই। আমাদের প্রধানমন্ত্রী দিনে ১৪ থেকে ১৬ ঘণ্টা পরিশ্রম করছেন এবং তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
0:00 / 0:00
1x
🔒