উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬
৮:২৯ রাত
৬৫ ভিউ

উত্তরায় কাভার্ডভ্যান কেঁড়ে নিলো দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ৮:২৯ ৬৫ ভিউ
উত্তরায় কাভার্ডভ্যান কেঁড়ে নিলো  দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর ঘাতক ড্রাইভারকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— মো. ফালু মিয়া (৫৫) ও মো. আরিফুর রহমান (৪২)।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ওই দুই ব্যক্তি ব্যবসায়িক কাজে মোটরসাইকেলযোগে টঙ্গীর আনোয়ার ইস্পাতে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ফুটওভার ব্রিজের নিচে বিআরটিএ লেনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজনই গুরুতর আহত হন।

​খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত মো. ফালু মিয়াকে চিকিৎসার জন্য উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. আরিফুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উভয় হাসপাতালেই এই দুইজনের মৃত্যু হয়।

​এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তদন্ত বলেন,তারা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

উত্তরায় কাভার্ডভ্যান কেঁড়ে নিলো দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ
0:00 / 0:00
1x
🔒