উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬
৫:৪৪ বিকাল
৬১ ভিউ

যান্ত্রিক ত্রুটির কবলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট, উড্ডয়নে বিলম্ব

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ৫:৪৪ ৬১ ভিউ
যান্ত্রিক ত্রুটির কবলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট, উড্ডয়নে বিলম্ব

যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়নে বিলম্ব হচ্ছে।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 'বিজি ৩৭৭' নম্বর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার ফলে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করতে পারেনি।

​ত্রুটি নিরসনে ইতোমধ্যে বিমানের এয়ার ক্রু এবং প্রকৌশল দল নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কবলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট, উড্ডয়নে বিলম্ব
0:00 / 0:00
1x
🔒