উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৬
৬:৩৭ সন্ধ্যা
৫৩ ভিউ

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৬ | ৬:৩৭ ৫৩ ভিউ
টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

গাজীপুরের টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গী কলেজগেট এলাকার মুল্লুক মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​নবনির্বাচিত কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম শুকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এবং ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নিয়ামত আলী ভূঁইয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

​অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, কোষাধ্যক্ষ মো. তারেক হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সেতু মিয়া ও ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ সাধারণ সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

​সমিতির উপদেষ্টা রাকিব হোসেন কানন, নাসির উদ্দিন পলাশ,জামাল উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠানে এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সততা ও আমানতদারি রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার পরিবেশ উন্নয়নে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবসায়ী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা বলেন, "নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, নেতৃত্ব মানে সেবা।" ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং ন্যায্য অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।

​উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই সমিতির ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও সাফল্য কামনায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল
0:00 / 0:00
1x
🔒