উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়নে বিলম্ব হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 'বিজি ৩৭৭' নম্বর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার ফলে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করতে পারেনি।
ত্রুটি নিরসনে ইতোমধ্যে বিমানের এয়ার ক্রু এবং প্রকৌশল দল নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।