মো: দেলোয়ার হোসাইন
সহ-সম্পাদক ০ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬
৩:৩১ বিকাল
২৬ ভিউ

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

মো: দেলোয়ার হোসাইন
সহ-সম্পাদক ০ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ৩:৩১ ২৬ ভিউ
ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ (বাংলাদেশ সময়) পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে সৌদি আরবের অন্যান্য রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক ও অব্যাহত থাকবে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

​অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকছে; এসব রুটের সময়সূচি বা পরিচালনায় কোনো পরিবর্তন আনা হয়নি। এই অবস্থায় রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটের মাধ্যমে সৌদি আরবে যাতায়াতের সুযোগ পাবেন।

​যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান, অন্যান্য রুট চালু
0:00 / 0:00
1x
🔒