উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬
১০:২২ রাত
৩৭ ভিউ

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান বিমানমন্ত্রীর

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ১০:২২ ৩৭ ভিউ
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান বিমানমন্ত্রীর

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান বিমানমন্ত্রীর

 বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) ৭ম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট এবং থাইল্যান্ডের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

​বুধবার (১৮ নভেম্বর) মন্ট্রিলে অনুষ্ঠিত এসব দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ, কারিগরি সহযোগিতা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং পর্যটন ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

​আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমার সঙ্গে বৈঠকে বিমানমন্ত্রী দেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে সংস্থাটির সহযোগিতা কামনা করেন। বিশেষ করে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর তিনি জোর দেন। পাশাপাশি টেকসই ও দক্ষ জনবল গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশন-সংশ্লিষ্ট শিক্ষা এবং বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

​বৈঠকে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন বাজার ও খাতের উন্নয়নে সরকারের চলমান পদক্ষেপের প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। ১৩ বছরেরও বেশি সময় পর এ ধরনের বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য মন্ত্রী আইসিএও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং তাকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

​অন্যদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

​এ সময় কারিগরি সহযোগিতার অংশ হিসেবে সরকারি পর্যায়ে (জিটুজি) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) সহায়তায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান বিমানমন্ত্রী। এ উদ্যোগ দেশের বিমান চলাচলের নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

​বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ দেশের এভিয়েশন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার পাশাপাশি আঞ্চলিক এভিয়েশন হাব প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে বেগবান করবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান বিমানমন্ত্রীর
0:00 / 0:00
1x
🔒