উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬
২:০০ রাত
১৪ ভিউ

নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ২:০০ ১৪ ভিউ
নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সশস্ত্র বাহিনীর তাৎপর্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক স্বাগত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে আধুনিকায়নের বিষয়টি স্মরণ করেন। তিনি বর্তমান সরকারের অধীনে বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা এই প্রতিরক্ষা সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে। কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
0:00 / 0:00
1x
🔒