উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬
৯:৩১ পূর্বাহ্ণ
৪৯ ভিউ

কানাইঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ৯:৩১ ৪৯ ভিউ
কানাইঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট, ১৫ নভেম্বর, ২০২৬ (বাসস): সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক এলাকায় অভিযান চালায়। 

এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিসমিস, ৬৯০ কেজি জিরা, বিভিন্ন ধরনের ১৫টি শাড়ি ও ৬২০টি ফেসওয়াশ জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য ১২ লাখ ৮ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিংগারখাল এলাকায় এ অভিযান চালানো হয়।

জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান সামনেও চলবে বলে জানিয়েছে বিজিবি।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

কানাইঘাট সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
0:00 / 0:00
1x
🔒