উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬
৮:৩০ রাত
১৮ ভিউ

রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ৮:৩০ ১৮ ভিউ
রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ

রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোহাম্মদ সাইফুল ইসলাম। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার বলেন, শুধু জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়, এজন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আগে সচেতন করতে হবে। উপজেলা পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রচার কার্যক্রম বাড়াতে হবে। সচেতনতা কার্যক্রমের পরেও যারা খাদ্যে ভেজাল দেবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে এবং আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিপাহ ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। গত মাসে পাবনায় ভেজাল দুধ তৈরির জন্য দুটি মামলায় দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত মাসে রাজশাহী বিভাগে ১২২টি অভিযান পরিচালনা করা হয়েছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ এবং কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সভা শেষে বিভাগীয় কমিশনার প্রশাসন, সরকারি দপ্তর, ব্যবসায়ী ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ
0:00 / 0:00
1x
🔒