উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬
৪:৫৫ বিকাল
৭৪ ভিউ

সৌদি আরবে হামলাজনিত পরিস্থিতি: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত করল বিমান

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ৪:৫৫ ৭৪ ভিউ
সৌদি আরবে হামলাজনিত পরিস্থিতি: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত করল বিমান

​সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।

​বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমানের পূর্বঘোষিত সিদ্ধান্তসমূহ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই সময় পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

​তবে রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্য গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী যথারীতি ফ্লাইট চলাচল করবে।

​এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ যেকোনো তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

সৌদি আরবে হামলাজনিত পরিস্থিতি: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত করল বিমান
0:00 / 0:00
1x
🔒