উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬
১১:১৮ পূর্বাহ্ণ
১১১ ভিউ

হংকং থেকে মসলার আড়ালে আমদানি হচ্ছিল শিশা: ক্রেতা সেজে গোয়েন্দাদের ফাঁদ, আমদানিকারকসহ গ্রেপ্তার ৩

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ১১:১৮ ১১১ ভিউ
হংকং থেকে মসলার আড়ালে আমদানি হচ্ছিল শিশা: ক্রেতা সেজে গোয়েন্দাদের ফাঁদ, আমদানিকারকসহ গ্রেপ্তার ৩

​মসলার আড়ালে হংকং থেকে দেশে আনা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। দীর্ঘ দুই মাস নজরদারির পর ক্রেতা সেজে ফাঁদ পাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দা দল। অবশেষে রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৩০ কেজি অবৈধ শিশাসহ আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি টিম দীর্ঘ দুই মাস ধরে এই চক্রটির ওপর নজরদারি করছিল। চক্রের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করার পর গোয়েন্দা টিমের সদস্যরা ক্রেতা সেজে তাদের কাছে ৫ কেজি শিশার অর্ডার দেন। সেই ৫ কেজি শিশা সংগ্রহ করতে গিয়েই পুরো চালানের সন্ধান মেলে।

​গত ১১ নভেম্বর রাতে ডিএনসির উপপরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল বংশাল থানার নর্থ সাউথ রোডে ‘AS SUNNAH’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখান থেকে মোঃ সোলায়মান আহমেদ শুভ (৩১) নামের একজনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তিনটি কার্টন থেকে ‘AL FAKHER’ ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকালে উত্তরা পূর্ব থানার অধীন ‘সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজ’-এর মালিক মোঃ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

​শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে উত্তরা ১১ নম্বর সেক্টরে ‘ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এর মালিক ও সিঅ্যান্ডএফ এজেন্ট মোঃ মেহেদী হাসানকে (৪৬) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মেহেদী হাসান তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে মসলার আড়ালে শিশাগুলো আমদানি করে শাকিলের কাছে সরবরাহ করতেন। এরপর শাকিলের মাধ্যমে সেগুলো সোলায়মানের হাতে পৌঁছাতো।

​গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও তথ্য পর্যালোচনায় সালমান নিবিড় (২৬) নামের আরেকজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকেসহ চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

​মসলার আড়ালে কীভাবে এসব অবৈধ পণ্য কাস্টমস পার হয়ে দেশে প্রবেশ করলো এবং শুল্ক-ভ্যাট ফাঁকির বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে ডিএনসি। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

হংকং থেকে মসলার আড়ালে আমদানি হচ্ছিল শিশা: ক্রেতা সেজে গোয়েন্দাদের ফাঁদ, আমদানিকারকসহ গ্রেপ্তার ৩
0:00 / 0:00
1x
🔒