উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৬
৪:০৮ বিকাল
৯৯ ভিউ

মোবাইল, সিম ও শিল উদ্ধার, আশুলিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী হাতে স্বামী খুন : স্ত্রী রত্না আটক

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৬ | ৪:০৮ ৯৯ ভিউ
মোবাইল, সিম ও শিল উদ্ধার, আশুলিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী হাতে স্বামী খুন : স্ত্রী রত্না আটক

 রাজধানীর অদূরে ঢাকা জেলার আশুলিয়ায় থানা এলাকায় পারিবারিক বিরোধের জের হিসেবে  স্ত্রী কর্তৃক স্বামী মো: হারুন (৩৫)কে হত্যার ঘটনার রহস্য উদঘাটনসহ ঘাতক আসামী নিহতের স্ত্রী মোসা: রত্না (৩২)কে  গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

পিবিআই পুলিশ বলছে, গত শুক্রবার (৬ নভেম্বর) ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে আসামি মোসা: রত্নাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার নিকট থেকে এন্ডয়েড মোবাইল, সিম, সিমেন্ট  এর ব্যবহৃত একটি শিল (পূতা)  উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। 

নিহত ব্যক্তির নাম মো: হারুন (৩৫) পাবনা জেলার ফরিদপুর থানা রতনপুর গ্রামের  মো: শাহজাহান সরকারের পুত্র। 

পোশাক শ্রমিক মো: হারুন এর মাথা, মুখ ও শরীরের এন্ড কুযশ (শিল) দিয়ে উপর্যুপরি আঘাত করার কারনে তার মৃত্য হয়েছে। 

গ্রেফতারকৃত আসামি মোসা: রত্না (৩২) কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার শংকর মাধবপুর গ্রামের মৃত মজিদ মিয়ার কন্যা এবং নিহত হারুন এর সহধর্মিণী। বর্তমানে সে ঢাকা জেলার আশুলিয়া থানার ডাকঘর বিকেএসপি মরিচকাটা গ্রামের বসবাস করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি রত্না খুনের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে  ফৌজদারি  কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি  প্রদান করেছে।

আজ সোমবার  (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায়

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা, উত্তরাস্থ রোড নং-১৪, বাড়ি নং-৩৫, সেক্টর নং-১২, উত্তরা, ঢাকা কার্যালয়ে সংস্থারটির পুলিশ সুপার এম. এন মোর্শেদ সংবাদ সম্মেলন এসব তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে পিবিআই'র ওসি আব্দুল আজিজ, সামছুল আলম, আহসান উল্লাহ, তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুর রহিম ও মিডিয়া শাখার (এসআই) আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

প্রেস ব্রিফিংকালে এম. এন মোর্শেদ  ঘটনার বিবরণ উল্লেখ করে জানান, গত ৩ নভেম্বর, ২০২৬ ঢাকা জেলার আশুলিয়া থানার মরিচকাটা এলাকার জৈনক জাহিদুল ইসলামের বাড়ির  দ্বিতীয় তলা তিন নম্বর কক্ষ হতে পঁচা দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ  কক্ষের দরজা খুলে শয়নকক্ষের ভিতরে ঢুকে অর্ধ গলিত অবস্থায় এক পুরুষ ব্যক্তির মরদেহ দেখতে পায়।  বর্তমানে যার পরিচয় মো: হারুন (৩৫)। পরবর্তীতে আশুলিয়া থানা পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করে।

এঘটনায় নিহত  ভিকটিম মো: হারুনের বড় বোন মোসা: সাজেদা বেগম বাদী হয়ে গত ৪ নভেম্বর রাতে পেনাল কোড আইনের ৩০২/৩৪ ধারায়  সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর (০৫)/২০২৬। পরবর্তীতে ঢাকা জেলা পিবিআই শিডিউলভুক্ত মামলা হওয়ায় গত ৭ নভেম্বর স্ব- উদ্যোগে মামলার তদন্তভার গ্রহন করে।

পুলিশ সুপার আরও জানান, পিবিআই এর তদন্তে এবং আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে জানা যায়, আসামী মোসাঃ রত্না নিহত মোঃ হারুন এর স্ত্রী। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। তাদের দু'টি কন্যা সন্তান রয়েছে।  স্ত্রী সন্তানদের নিয়ে আশুলিয়া থানা এলাকায় বসবাস করে একটি গার্মেন্টসে চাকরি করতেন।  কিছুদিন আগে তার স্ত্রী সন্তানদের  গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে তাদের খরচ দেওয়া বন্ধ করে দেয়। স্ত্রী সন্তানদের খরচ দেওয়া বন্ধ করে দিলে আসামী মোসাঃ রত্না আশুলিয়া থানা এলাকায় এসে দেখতে পায় যে তার স্বামী মো: হারুন  আরেকটি বিয়ে করে সংসার করছে। পরবর্তীতে আসামী নিজেও আশুলিয়া থানা এলাকায় বসবাস করে গার্মেন্টসে চাকরি করা শুরু করে। ২০২৬ সালের ৩১ অক্টোবর  রাতে  আসামী (রত্না'র) নিকট হতে তার দ্বিতীয় স্ত্রীর নিকট যেতে চাইলে আসামী  ভিকটিম হারুনকে বাধা প্রদান করে।  এ নিয়ে  আসামি রত্না ও হারুনের   মধ্যে তীব্র  পারিবারিক বিরোধের সৃষ্টি  হয়। এসময় হারুন আসামী রত্নার  চুলের মুঠি ধরে সজোরে লাথি মারে এবং  মারধর করে। এঘটনার পর গত ১ নভেম্বর 

 রাত আনুমানিক ২টার দিকে আসামী গভীর ঘুমন্ত অবস্থায় থাকাকালীন ভিকটিম নিজের স্বামী  পোশাক শ্রমিক মো: হারুন এর মাথা, মুখ ও শরীরের এন্ড কুযশ (শিল) দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে একপর্যায়ে  হারুন  মৃত্যু বরণ করে। পরবর্তীতে আসামী মোসাঃ রত্না  ওই রুম তালাবন্ধ করে  ঘটনাস্থল  থেকে কৌশলে পালিয়ে যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ জানান,  চাঞ্চল্যকর এ হত্যা কান্ডের ঘটনার রহস্য উন্মোচনের জন্য ছায়া তদন্ত অব্যাহত আছে।  উক্ত ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তও অব্যাহত আছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পারিবারিক বিরোধ ও দ্বিতীয় বিয়ে করার জের হিসেবে এ খুনের ঘটনা ঘটে। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে  জানিয়েছে পিবিআই পুলিশের এ কর্মকর্তা। 

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

মোবাইল, সিম ও শিল উদ্ধার, আশুলিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী হাতে স্বামী খুন : স্ত্রী রত্না আটক
0:00 / 0:00
1x
🔒