মো: দেলোয়ার হোসাইন
সহ-সম্পাদক ০ ফলোয়ার
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬
১২:৪০ অপরাহ্ণ
৩৮ ভিউ

বিদেশ যাওয়ার পথে ফের গ্রেফতার সুইডেন আসলাম

মো: দেলোয়ার হোসাইন
সহ-সম্পাদক ০ ফলোয়ার
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১২:৪০ ৩৮ ভিউ
বিদেশ যাওয়ার পথে ফের গ্রেফতার সুইডেন আসলাম

দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়া রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের আলোচিত ব্যক্তি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করা হয়। পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়।


সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেন, রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।


সুইডেন আসলাম ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক আলোচিত নাম। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হন তিনি। এরপর দীর্ঘ প্রায় ১৯ বছর কারাভোগ করেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

বিদেশ যাওয়ার পথে ফের গ্রেফতার সুইডেন আসলাম
0:00 / 0:00
1x
🔒