উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬
১১:৪৬ পূর্বাহ্ণ
১৭৬ ভিউ

উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ১১:৪৬ ১৭৬ ভিউ
উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার

​ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের বাইসাইকেলসহ মো. মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ১৩ নভেম্বর রাত ১টা ১৫ মিনিটে উত্তরা ১৪নং সেক্টরের ১৩নং রোড সংলগ্ন ৮ নম্বর বাসার নিচতলার পার্কিং এরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

​উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআই (নিরস্ত্র) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান চালায়। গ্রেফতারকৃত মনির হোসেনের পিতার নাম মৃত সুরুজ মিয়া এবং তার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই থানার গুচ্ছি এলাকায়। তিনি বর্তমানে ঢাকার দক্ষিণখানের ফরিদ মার্কেট এলাকায় বসবাস করতেন।

​পুলিশ জানিয়েছে, আসামির হেফাজত থেকে ফিনিক্স, আকিজ, রিফ্লেক্স, কোর, ড্রোন, হিরো, প্রিন্স, পেলিক্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পেনাল কোডের ৪১৩ ধারায় একটি মামলা (এফআইআর নং-১৬) দায়ের করা হয়েছে। বর্তমানে আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।  

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার
0:00 / 0:00
1x
🔒