উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৬
৪:৩০ ভোর
১১ ভিউ

পাহাড়ের সংকট সমাধানে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ততার আহ্বান

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৬ | ৪:৩০ ১১ ভিউ
পাহাড়ের সংকট সমাধানে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ততার আহ্বান

এবি পার্টির আলোচনা সভায় বক্তৃতা রাখছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। জাতীয় প্রেসক্লাব, ১৯ নভেম্বরছবি: এবি পার্টির সৌজন্যে

পার্বত্য চট্টগ্রামের বর্তমান অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়, বরং এর সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন গভীরভাবে জড়িত। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এমনটাই মন্তব্য করেছেন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এই সভায় পাহাড়ের দীর্ঘস্থায়ী সংকট নিরসনে রাজনৈতিক উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে।

এফএসডিএস-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, রাজনৈতিক দলগুলো এই সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিক নয়। তিনি আরও বলেন, কেবল সামরিক পদক্ষেপ যথেষ্ট নয়, বরং পাহাড়ের মানুষকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করে তাদের আস্থা অর্জন করতে হবে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্রকে সব সময় দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থিরতার শিকড় মূলত একই জায়গায় এবং এর পেছনে নির্দিষ্ট রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে। তিনি পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য অস্থিরতার পেছনে দিল্লির প্রভাব ও স্বার্থের বিষয়টিও খতিয়ে দেখার আহ্বান জানান।

সভায় পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান ভূমি বিরোধকে এই সংকটের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করেন। লেখক আবু রুশদ বলেন, পাহাড়ের সমস্যাটি সামরিক নয়, এটি মূলত রাজনৈতিক। তাই রাজনৈতিক ও সামরিক বাস্তবতা বিবেচনা করে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

পাহাড়ের সংকট সমাধানে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ততার আহ্বান
0:00 / 0:00
1x
🔒