উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬
১১:০২ রাত
১৪২ ভিউ

উত্তরায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ১১:০২ ১৪২ ভিউ
উত্তরায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ১১ নভেম্বর (২০২৬) উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

​পুলিশ সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ৩নং সেক্টরস্থ আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নান্নু শেখকে (৪০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।  

​একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ৩নং সেক্টরের ১২নং রোডের বাদশারটেক মসজিদের সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন রামাইল ইউনিয়নের চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি মো. শাহাদাত খানকে (৬৪) গ্রেফতার করে পুলিশ। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে গত ২৯ অক্টোবর ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।  

​এর আগে, বিকেল ৩টা ০৫ মিনিটে ১২নং সেক্টরস্থ ৪নং রোডের ১৪নং বাসায় অভিযান চালিয়ে পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরাকে (২৭) গ্রেফতার করা হয়। নিষিদ্ধ সংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া গেছে। এছাড়া তার নামে পটুয়াখালী সদর থানায় পূর্বে দুটি মামলা রয়েছে।  

​উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধেই পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

উত্তরায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার
0:00 / 0:00
1x
🔒