উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৬
৭:২০ সন্ধ্যা
১৭১ ভিউ

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, সভাপতি নুরুল ইসলাম মনি

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৬ | ৭:২০ ১৭১ ভিউ
পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, সভাপতি নুরুল ইসলাম মনি

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, সভাপতি নুরুল ইসলাম মনি

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সভাপতি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের স্থলাভিষিক্ত হলেন এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া নবগঠিত এই কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মোঃ নুরুল ইসলাম এবং কুমিল্লা-৯ আসনের মোঃ আবুল কালাম।

​যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, গোপালগঞ্জ-১ আসনের মোঃ সেলিমুজ্জামান মোল্ল্যা, নারায়ণগঞ্জ-২ আসনের মোঃ নজরুল ইসলাম আজাদ এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী। যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। এছাড়া মহিলা বিষয়ক সম্পাদিকা পদে সংরক্ষিত মহিলা আসন-৯-এর হেলেন জেরিন খান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা পদে সংরক্ষিত মহিলা আসন-৪-এর রেহানা আক্তার রানু নির্বাচিত হয়েছেন।

​কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহম্মেদ, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, সুনামগঞ্জ-৩ আসনের মোহাম্মদ কয়ছর আহমেদ, সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, সংরক্ষিত মহিলা আসন-৮-এর সাকিলা ফারজানা, মাদারীপুর-১ আসনের সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, পাবনা-১ আসনের মোহাম্মদ নাজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন এবং সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সেলিনা সুলতানা।

​উল্লেখ্য, পার্লামেন্ট মেম্বার্স ক্লাব জাতীয় সংসদ সদস্যদের মাঝে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দলমত নির্বিশেষে সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ এবং আন্তরিক যোগাযোগ জোরদার করাই এই ক্লাবের মূল লক্ষ্য। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্যদের মাঝে মতবিনিময়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, পুনর্মিলনী এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সেমিনারের পাশাপাশি সংসদ সদস্য ও তাঁদের পরিবারের জন্য নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের নতুন সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, সভাপতি নুরুল ইসলাম মনি
0:00 / 0:00
1x
🔒