উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৬
৬:৪০ সন্ধ্যা
১৯৭ ভিউ

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন এস আই টুটুল

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৬ | ৬:৪০ ১৯৭ ভিউ
উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন এস আই টুটুল

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন এস আই টুটুল

রাজধানীর উত্তরায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এস আই টুটুলের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বাসাবাড়ি, আশপাশের পরিবেশ ও ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দেওয়া এবং নিজেদের আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়।

কর্মসূচির আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন এস আই টুটুল
0:00 / 0:00
1x
🔒