ভারতের উত্তর-পূর্বাঞ্চল, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারে বাংলাদেশের কৃষিপণ্য রফতানির সুযোগ থাকলেও তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে রফতানি আয়ে বৈচিত্র্য আনতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। এসব সমস্যা কাটিয়ে উঠতে বাণিজ্য কূটনীতি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
ইপিবির মোহাম্মদ হাসান আরিফ জানান, রফতানি বাস্কেট আরও বৈচিত্র্যময় করতে পর্যাপ্ত গবেষণা হচ্ছে না, যা বাড়ানো জরুরি। তিনি বলেন, কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতি ও সুযোগ তুলে ধরতে গণমাধ্যমের তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা বাড়ানো হলে বিশ্ববাজারের গতিপ্রকৃতি ও চাহিদা জানা সহজ হবে।
মূল প্রবন্ধে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের উচিত তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় খাতের দিকেও বেশি নজর দেওয়া।

.jpeg)






