৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড নিলাম ১ ডিসেম্বর

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ২:৩০ ১৫ ভিউ
৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড নিলাম ১ ডিসেম্বর

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার। ফাইল ছবি

তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি সরকারি বিনিয়োগ সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে এই ইসলামী বন্ড ইস্যু করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের মাধ্যমে এই নিলাম সম্পন্ন হবে। ইজারা পদ্ধতিতে ইস্যু করা এই সুকুকের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা ১৮২ দিনে ভাড়া বাবদ ৭ দশমিক ৫০ শতাংশ হারে মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা মুনাফা পাবেন।

নিলামে অংশগ্রহণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং প্রভিডেন্ট ফান্ডের সুযোগ রয়েছে। আগ্রহী বিনিয়োগকারীরা ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে বিড দাখিল করতে পারবেন। নতুন বিনিয়োগকারীদের ২৯ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় এসআই আইডি খোলার প্রক্রিয়া শেষ করতে হবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড নিলাম ১ ডিসেম্বর
0:00 / 0:00
1x
🔒