চার মাসে জুতা রফতানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ৪:৩০ ১৮ ভিউ
চার মাসে জুতা রফতানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার

বাংলাদেশের একটি কারখানায় জুতা উৎপাদন করা হচ্ছে। সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা মিলিয়ে মোট রফতানি আয় হয়েছে ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে রফতানি আয় ৯.৩৭ শতাংশ বেশি হয়েছে। বিগত অর্থবছরের প্রথম চার মাসে জুতা রফতানি থেকে আয় হয়েছিল ৪১৭.৮৫ মিলিয়ন ডলার।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চামড়ার জুতা রফতানি থেকে আয় হয়েছে ২৬২.১৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৯.২৯ শতাংশ বেশি। অন্যদিকে চামড়াবিহীন জুতা রফতানি থেকে আয় হয়েছে ১৯৪.৮৬ মিলিয়ন ডলার, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ৯.৪৮ শতাংশ। এক বছরের ব্যবধানে দুই ধরনের জুতা মিলিয়ে মোট রফতানি আয় বেড়েছে ৩৯.১৬ মিলিয়ন ডলার।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চামড়া ও জুতা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে উৎপাদন সক্ষমতা এবং রফতানি বাড়াতে একটি কার্যকর রোডম্যাপ তৈরির কাজ চলছে। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং রফতানিমুখী প্রতিষ্ঠানের সাধারণ বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের সহায়তা দিতে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যুক্তরাষ্ট্র ও ভারতের বাজারে বাংলাদেশের জুতার ক্রয়াদেশ বাড়ছে এবং চলতি অর্থবছরে প্রথমবারের মতো মেক্সিকোতে জুতা রফতানি শুরু হয়েছে। ইতিমধ্যে ফাইভ-আর ফুটওয়্যার মেক্সিকোর বাজারে জুতা রফতানি শুরু করেছে। এছাড়া এনপলি ফুটওয়্যার গত অর্থবছরে ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রফতানি করেছে এবং নতুন শিফট চালু ও কর্মী নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

চার মাসে জুতা রফতানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার
0:00 / 0:00
1x
🔒