পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মো: শফিকুল ইসলাম। এর আগে তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২-এর বিধান অনুযায়ী শফিকুল ইসলামের এ পদোন্নতি কার্যকর করা হয়েছে। পদোন্নতির পর তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে একই আদেশে নির্বাহী পরিচালক শবনম শিরিনকে পরিসংখ্যান বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এই পদোন্নতি ও বদলি করা হয়েছে।

.jpeg)






