আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৬ | ৩:৩৯ ৩৬ ভিউ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে সুবৃহৎ প্যান্ডেলের ভেতরে-বাইরে মুসল্লির শেষ পর্যন্ত উপস্থিত থেকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ‘সুন্নাতে ভরা ইজতেমা’। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত।

​লাখো মুসল্লির উপস্থিতিতে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটে। জুমার নামাজে ইমামতি করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা উবাইদ রাজা আত্তারী আল মাদানী। জুমার আগে মূল বয়ান করেন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী।
​আখেরি মোনাজাতে মুসল্লিরা রবের প্রার্থনায় দুই হাত তুলে কান্নায় আবেগ তাড়িত হয়ে পড়েন এবং এ সময় ‘আমিন আমিন ধ্বনি’-তে ইজতেমা ময়দানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মোনাজাতে ইসলামের জীবন বিধান মেনে সারা বিশ্বে নেকির দাওয়াত পৌঁছে দিতে মহান রবের সাহায্য কামনা করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি-সমৃদ্ধি, বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন দা’ওয়াতে ইসলামী সারা বিশ্বের নিগরান আল্লামা ইমরান আত্তারী।
​শেষ দিন শুক্রবার সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত দা’ওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ কোরআন-হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ে বয়ান করেন। এর মধ্যে ছিল ইসলামী শরীয়তের বিধি-বিধান, মা-বাবার প্রতি সন্তানের হক, আল্লাহর ভয়, জুলুম-অত্যাচারের পরিণতি, নামাজের গুরুত্ব ও বেনামাজির ভয়াবহ পরিণতি, ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন-হাদিসের আলোকে জীবন গড়া, মৃত্যু, কবর ও হাশরের প্রস্তুতি ইত্যাদি। শেষ দিনের ইজতেমায় ধারাবাহিকভাবে এসব বিষয় তুলে ধরে বয়ান করেন দা’ওয়াতে ইসলামির মুবাল্লিগ কাওসার আত্তারী। বয়ানের ফাঁকে ফাঁকে চলে হামদ ও নাতের পরিবেশনা এবং দোয়া মোনাজাত।
​বয়ানে মুবাল্লিগগণ আল্লাহ পাকের নির্দেশিত পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণেই মানবতার মুক্তির সনদ নিহিত। প্রিয় হাবিবের প্রতি সর্বোচ্চ ভালোবাসাই ইমানের পূর্বশর্ত উল্লেখ করে তারা বলেন, ‘আল্লাহপাক ও তার প্রিয় রাসুলের সৃষ্টির জন্যই হতে হবে আমাদের নিয়ত, চিন্তাভাবনা, কর্মকাণ্ড সবকিছুই।’ এছাড়া শরীয়ত মতে যথাযথভাবে নামাজ আদায়ের আহ্বান জানিয়ে তারা বলেন, আল্লাহ পাক ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করতে বলেছেন ঠিক সেভাবেই নামাজ পড়তে হবে।
​দা’ওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহর রহমতে সুন্দরভাবে তিন দিনের সুন্নাতেভরা ইজতেমা শেষ হয়েছে। আয়োজনে সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পীর মাশায়েখ ও আশেকে রাসুলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বয়ানগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই সার্থকতা এবং প্রত্যেকের কাছে ইসলামের নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
​গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টার পর শুরু হয় তিন দিনের এই ইজতেমা। সারা দেশ থেকে লাখো আশেকানে রাসুল (সা.)-এর যোগদানের মধ্য দিয়ে মাদানী পরিবেশ সৃষ্টি হয়। প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল অবস্থায়ও তিন দিন তিন রাত অবস্থানকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক সুচিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প রাখা হয় এবং দা’ওয়াতে ইসলামির স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা দিনরাত নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
​এদিকে, ইজতেমার আখেরি মোনাজাতের পরপরই নেকির দাওয়াত পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে ৩ দিন, ১২ দিন, ৩০ দিন ও ৬০ দিনের সফরে সংগঠনটির ১১২টি টিম মাদানী কাফেলা যাত্রা শুরু করেছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা
0:00 / 0:00
1x
🔒