আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেলাভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার বিস্তারিত তথ্য তলব করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে এই তথ্য চাওয়া হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আগামী ২৫ নভেম্বরের মধ্যে তা নির্বাচন সহায়তা-৩ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির ঘোষণা অনুযায়ী, মোট পাঁচটি ধাপে ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।
পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের জন্য সুনির্দিষ্ট উপজেলা ও ইউনিয়ন পরিষদের তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

.jpeg)






