ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলেন মরিসিও পোচেত্তিনো

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ১২:৩০ ১২ ভিউ
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলেন মরিসিও পোচেত্তিনো

যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা পরই বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছেন মরিসিও পোচেত্তিনো। ক্লাবের ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে পৌঁছে তিনি দ্রুতই দলের দায়িত্ব বুঝে নিয়েছেন। হাইতির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে যুক্তরাষ্ট্রের অধ্যায় শেষ করে তিনি সরাসরি ব্রিটেনের উদ্দেশে রওনা হয়েছিলেন।

গত শুক্রবার পোচেত্তিনোকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে মাইকেল ক্যারিককে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ, যার অধীনে ১৯৮৬-৮৭ মৌসুমের পর রেড ডেভিলসরা ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুম শুরু করেছিল। নতুন এই আর্জেন্টাইন কোচ ওল্ড ট্রাফোর্ডে ২০২৮-২৯ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর উচ্ছ্বসিত পোচেত্তিনো বলেন, এই অসাধারণ ক্লাবের অংশ হতে পারা তার জন্য সম্মানের ও সৌভাগ্যের বিষয়। তিনি ইউনাইটেডকে পুনরায় প্রভাবশালী শক্তিতে পরিণত করতে সময় চেয়েছেন এবং নতুন এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

বর্তমানে লিগ টেবিলে রেলিগেশন জোনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে এখন কঠিন পরীক্ষা। আগামী রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে পোচেত্তিনোর নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলেন মরিসিও পোচেত্তিনো
0:00 / 0:00
1x
🔒