উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬
১২:০০ রাত
৬ ভিউ

৯১ রানে অল আউট বাংলাদেশ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১২:০০ ৬ ভিউ
৯১ রানে অল আউট বাংলাদেশ

চা বিরতির পর বাকি ৪ উইকেটের পতন হয়েছে ৬ রানে। এ সময় রাবাদা ৩টি ও জানসেন এক উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন। 

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ (বাসস) : সুপারস্পোর্ট পার্কে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে মাত্র ৯১ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। 

এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হতে দেরি হওয়ায় প্রথম সেশনের পুরো খেলাই পরিত্যক্ত হয়। এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সিম ও বাউন্সে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। চা-বিরতিতে ৬ উইকেটে ৮৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটাররা উইকেটে টিকে থাকার জন্য প্রয়োজনীয় ধৈর্য দেখাতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিদো রাবাদা ও মার্কো জানসেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান। দুজনই ৩টি করে উইকেট শিকার করেন।

জানসেনের বলে অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে খোঁচা দিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তাঁর বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের বিপর্যয়।

অন্য ওপেনার মাহফিজুল ইসলাম রবিন বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠা কাগিসো রাবাদার বিপক্ষে কয়েকটি আত্মবিশ্বাসী শট খেলে কিছুটা আশার সঞ্চার করেন।

তবে নরকিয়ার গতির সামনে টিকতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাঁর দ্রুতগতির বলে ২৩ রান করা মাহফিজুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ রানে আউট হন। এতে ৩ উইকেটে বাংলাদেশের স্কোর হয় ৪৪। 

নরকিয়ার বিপক্ষে বেশ কিছুক্ষণ লড়াই করার পর উইয়ান মুল্ডারের বলে ১৮ রান করে আউট হন মুমিনুল হক। এরপর জানসেনের শিকার হয়ে ৮ রানে ফেরেন লিটন দাস। এতে আরও গভীর হয় বাংলাদেশের সংকট।

ফর্মে থাকা তাওহীদ হৃদয় কিছুক্ষণ উইকেটে কাটান। বাঁহাতি স্পিনার সিমন হারমারের বলে একটি ছক্কাও হাঁকান তিনি। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে চা-বিরতির ঠিক আগে হারমারের বলে আউট হন হৃদয়।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

৯১ রানে অল আউট বাংলাদেশ
0:00 / 0:00
1x
🔒