রাজধানীতে ‘আলোকিত শেষ যাত্রা’ শীর্ষক কর্মশালা

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৮:৫৮ ৬৮ ভিউ
রাজধানীতে ‘আলোকিত শেষ যাত্রা’ শীর্ষক কর্মশালা

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে ও সভাপতিত্বে আয়োজিত ‘আলোকিত শেষ যাত্রা’ শীর্ষক মাইয়্যেতের গোসল, কাফন, জানাজার নামাজ ও দাফনের সঠিক নিয়ম ও পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


উত্তরার জমজম টাওয়ারে আজ শনিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি। 


প্রধান অতিথি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, পৃথিবীতে আমরা এসেছি একটা ক্ষণ বা মূহুর্তের জন্য, এটা আমাদের থাকার জায়গা না। হাশরের ময়দানে কিছুই হবে না, শুধুমাত্র একটা লেফাফা বা খাম আল্লাহর পক্ষ হতে বান্দাকে তার আমলনামা হিসেবে দেওয়া হবে। মৃত মানুষ উপর দিকে থাকায়া থাকে। কেন জানেন? মালাকুল মউত জান নিয়ে চলে যাচ্ছে, তার তাকায়া থাকা ছাড়া আর কিছুই করার নেই। 


তার রুহটা সাঁতরাতে থাকে, তখন ফেরেশতারা হামার দিয়ে পিটাতে থাকে। তখন সে শাস্তি সহ্য করতে না পেরে নিজের দেহে পালাতে থাকে। ব্যক্তিটা যদি ভালো হয়, তখন তাকে সম্মানের সঙ্গে দেহ থেকে বের হওয়ার জন্য বলা হয়।


সিজ্জিন সপ্তম ভূখন্ডের নিচে খারাপ বান্দাদের জন্য আর ঈল্লিয়্যিন আল্লাহর আরশের নীচে ভালো বান্দাদের জন্য অবস্থিত। আমাদের মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে, তবে এ ফেতনা থেকে আমরা মুক্তি পাবো।


সভাপতির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, যখনই কুরআনের কথা আসে মানুষ এর সামনে নিজেকে সপে দ্যায়। দ্বীন প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে দুর্নীতি, মাদক, নারী-পুরুষ নির্যাতন, কিশোর গ্যাং সব শেষ হয়ে যাবে। প্রধানমন্ত্রী দেশে ফিরে বলেছেন, তিনি মদীনা সনদ অনুযায়ী দেশ চালাবেন।


প্রোগ্রামে এ ছাড়াও বক্তব্য রাখেন মুফতী নাজমুল হাসান কাসেমী, শায়খ আকরামুজ্জামান মাদানী, মুফতি কিফায়েত উল্লাহ আজহারীসহ বিশিষ্ট ইসলামি স্কলার ও ওলামায়ে কেরামগণ। শেষে হাতে-কলমে মৃত ব্যক্তির গোসল, কাফন, জানাজার নামাজ ও দাফনের সঠিক নিয়ম ও পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

রাজধানীতে ‘আলোকিত শেষ যাত্রা’ শীর্ষক কর্মশালা
0:00 / 0:00
1x
🔒