ইয়েমেন থেকে সৌদি আরব যাওয়ার ঝুঁকিপূর্ণ স্থলপথ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ৬ ফলোয়ার
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ৩:৩০ ১৯ ভিউ
ইয়েমেন থেকে সৌদি আরব যাওয়ার ঝুঁকিপূর্ণ স্থলপথ

সানা থেকে রিয়াজে পৌঁছাতে ৫২ বছর বয়সী নুরাকে দীর্ঘ ও কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে। পথে সতর্কতার সঙ্গে যুদ্ধের সম্মুখসারির এলাকা এড়িয়ে চলতে হয়েছে এবং অতিক্রম করতে হয়েছে বিভিন্ন তল্লাশিচৌকি। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ভেতর দিয়ে কয়েক শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে পৌঁছাতে হয়েছে সৌদি আরবের সীমান্তে। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত বছর ইসরাইলি হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানা থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চলসহ হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সৌদি আরবে যেতে চাওয়া ব্যক্তিদের জন্য এই কষ্টকর স্থলপথের তেমন কোনো বিকল্প নেই। সানা থেকে সীমান্তে পৌঁছাতে যাত্রীদের প্রায়ই সংঘাতকবলিত আল-জাওফ প্রদেশের মধ্য দিয়ে যেতে হয়। মরুভূমির বিস্তীর্ণ বালিয়াড়ি পাড়ি দিতে নুরা একজন বেদুইন পথপ্রদর্শককে ২০০ ডলার দিয়েছেন। মরুভূমির বালুর মধ্যে গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং কোন কোন এলাকা এড়িয়ে চলতে হবে, তা জানা থাকায় তাকে এই অর্থ দিতে হয়েছে। এএফপি’র দেখা নুরার ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধুলার ঘন মেঘ উড়িয়ে কয়েক ডজন পুরোনো ফোর-হুইল ড্রাইভ গাড়ি ও পিকআপ বালুর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন বন্দরনগরী হোদেইদার ২৪ বছর বয়সী খোলুদও তাদেরই একজন। অন্তঃসত্ত্বা খোলুদ স্বামীর সঙ্গে সৌদি আরবের তায়েফ শহরে থাকেন। তবে ধর্মীয় ভিসার মেয়াদ বাড়াতে তাকে প্রায়ই আল-ওয়াদিয়া সীমান্তে যাতায়াত করতে হয়। হোদেইদায় সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে—এ আশঙ্কায় তার স্বামী তাকে ইয়েমেনে ফিরতে দিতে চান না। সৌদি কর্মকর্তাদের দেওয়া এক হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ২০ লাখ ইয়েমেনি বসবাস করেন। গত ১১ অক্টোবর সৌদি আরব অবৈধভাবে বসবাসরত কিছু ইয়েমেনির অবস্থান বৈধ করতে দুই মাসব্যাপী একটি অভিযান শুরু করে। খোলুদ বলেন, আমরা যারা ওমরাহ ভিসা নিয়ে এসেছি, তারা বৈধভাবেই এখানে রয়েছি। কিন্তু আমাদের অবস্থান এখনো অনিশ্চিত।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মামলায় দুই যুবক গ্রেফতার

ভিশন ফিজিওথেরাপি সেন্টার" সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি প্রকাশ প্রসঙ্গে।

ডিএনসিসির ৪৮ নম্বর ওয়ার্ড: পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চান রমিজ উদ্দিন মোল্লা

দক্ষিণখানের ৫০ নং ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৪

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

রাজধানীর উত্তরখানে তরুণী খুন: ঘাতক স্বামী আমিনুর গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে

১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার

ইয়েমেন থেকে সৌদি আরব যাওয়ার ঝুঁকিপূর্ণ স্থলপথ
0:00 / 0:00
1x
🔒