রেমিট্যান্স প্রবাহে সুবাতাস: সাড়ে তিন মাসে আয় প্রায় ১০ বিলিয়ন ডলার

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৬ | ৫:০০ ২৫ ভিউ
রেমিট্যান্স প্রবাহে সুবাতাস: সাড়ে তিন মাসে আয় প্রায় ১০ বিলিয়ন ডলার

আজ প্রবাসী বাংলাদেশীরা ১১৫ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। সংগৃহীত

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের এই প্রবাহ ১২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮.৮৫৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১.২৭০ বিলিয়ন ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০.৬ শতাংশ।

শুধুমাত্র ১৩ অক্টোবর প্রবাসী বাংলাদেশীরা দেশে ১১৫ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে। চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

রেমিট্যান্স প্রবাহে সুবাতাস: সাড়ে তিন মাসে আয় প্রায় ১০ বিলিয়ন ডলার
0:00 / 0:00
1x
🔒