উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের এই প্রবাহ ১২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮.৮৫৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১.২৭০ বিলিয়ন ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০.৬ শতাংশ।
শুধুমাত্র ১৩ অক্টোবর প্রবাসী বাংলাদেশীরা দেশে ১১৫ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে। চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।