উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬
৪:৪৫ বিকাল
৩৮ ভিউ

আরও খবর

এপিবিএনের জোড়া সাফল্য: ভারতীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার ও খুলনায় ৩ অনলাইন প্রতারক গ্রেপ্তার

এপিবিএনের জোড়া সাফল্য: ভারতীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার ও খুলনায় ৩ অনলাইন প্রতারক গ্রেপ্তার

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, পর্যটন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-নেপাল

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, পর্যটন সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-নেপাল

সৌদি আরবে ফ্লাইট সংকট, সরাসরি ও ট্রানজিটে স্থগিত ৮২ ফ্লাইট। ভোগান্তিতে ১৩ হাজার ৭১ যাত্রী

সৌদি আরবে ফ্লাইট সংকট, সরাসরি ও ট্রানজিটে স্থগিত ৮২ ফ্লাইট। ভোগান্তিতে ১৩ হাজার ৭১ যাত্রী

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

আশুলিয়ায় পোশাককর্মী বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন: সীমান্ত থেকে স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

আশুলিয়ায় পোশাককর্মী বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন: সীমান্ত থেকে স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

রিয়াদে বিমানবন্দর বন্ধের মেয়াদ বৃদ্ধি: বিমানের দুটি ফ্লাইট স্থগিত, নতুন সময়সূচি কাল দুপুরে

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ৪:৪৫ ৩৮ ভিউ
রিয়াদে বিমানবন্দর বন্ধের মেয়াদ বৃদ্ধি: বিমানের দুটি ফ্লাইট স্থগিত, নতুন সময়সূচি কাল দুপুরে

​সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের (King Khalid International Airport) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

​১১ অক্টোবর (রবিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ)।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বিমানবন্দর বন্ধের মেয়াদ ১১ অক্টোবর ২০২৬ তারিখ ২১:০০ ইউটিসি (বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা) পর্যন্ত বর্ধিত করেছে। বিমানবন্দরটি পুনরায় চালু হওয়ার বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১ ও ১২ অক্টোবরের ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 এবং BG340 ফ্লাইট দুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

​স্থগিত হওয়া ফ্লাইট দুটির পরবর্তী সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সময় দুপুর ১২টায় যাত্রীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

​অনিবার্য কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

রিয়াদে বিমানবন্দর বন্ধের মেয়াদ বৃদ্ধি: বিমানের দুটি ফ্লাইট স্থগিত, নতুন সময়সূচি কাল দুপুরে
0:00 / 0:00
1x
🔒