উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে রাজধানী ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে।
আগামীকাল দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এরপর এটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে।
দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল উপস্থিত থাকবেন।
এ বিষয়ে আরিফুল ইসলাম আদীব জানান, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এনসিপি এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে।