উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তুরস্কের আনতালিয়ার জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্রমেই কমে আসছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন। রোববার সম্মেলনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও আলোচনা অব্যাহত রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ড্যারেন ও’ব্রায়েন বলেন, প্রস্তাবিত খসড়া চুক্তিতে জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপের প্রতিফলন নেই। এ নিয়ে তিনি গভীর হতাশা প্রকাশ করেছেন।