উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নিত হওয়ায় দেশের তৈরি পোশাক শিল্প বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩১৭টি কারখানায় মোট ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
ক্রেতাদের আস্থার সংকটে তৈরি পোশাক খাতের ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের নিশ্চিত অর্ডার অন্য দেশে চলে গেছে। বিজিএমইএ পরিচালিত এক জরুরি জরিপে উঠে এসেছে যে, উৎপাদন বন্ধ থাকায় অনেক কারখানা এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট বা বড় অঙ্কের মূল্যছাড় দিতে বাধ্য হচ্ছে।
সংগঠনটির মতে, জরিপের এই চিত্র প্রকৃত ক্ষতির কেবল একটি অংশ মাত্র। বর্তমানে ৬০০-এর বেশি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই অস্থিরতা বাংলাদেশের পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতার ওপর অপূরণীয় আঘাত হেনেছে।