উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ (একশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: আকতার হোসেন (৪০) নামে তালিকাভুক্ত ও পেশাদার এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিএমপি, ঢাকা-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মুহাঃইমিনুল ইসলাম লিমন, এসআই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই (নিঃ) শাহিনুল বারী সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ধউর সাকিনস্থ কোরিয়ান গার্মেন্টসের পেছনে জনৈক মো: সোহেলের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো: আকতার হোসেন (৪০)-কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি নীল রঙের প্লাস্টিকের জিপারের ভেতরে রক্ষিত ১৮৫ পিস কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিপারসহ উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৯ (উনিশ) গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫৫,৫০০/- (পঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা, যা জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো: আকতার হোসেন (৪০), পিতা- মৃত আঃ হান্নান, মাতা- মোছাঃ শাহানুর বেগম ওরফে নুরজাহান বেগম। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজীবাড়ী এলাকার দোলাবাড়ী এবং বর্তমান ঠিকানা ডিএমপি ঢাকার তুরাগ থানার ধউর পূর্বপাড়া নূর মদিনা মসজিদ গলি।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি তুরাগের তালিকাভুক্ত ও পেশাদার মাদক ব্যবসায়ী। সিডিএমএস পর্যালোচনা অনুযায়ী তার বিরুদ্ধে ইতোপূর্বে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে— তুরাগ থানার এফআইআর নং-২১/৯৫, ২৪/২৩৬, ২৭/৯৪ ও ৪২/৩৪২। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।