উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘বিমান সিকিউরিটি উইক-২০২৬’ উপলক্ষে আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম এবং বিমানের সব ডমেস্টিক স্টেশনের এয়ারসাইড ও ল্যান্ডসাইড এলাকায় বিশেষ যাচাই কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ইউনিফর্ম ও বৈধ আইডি কার্ড যাচাই করা হবে।
গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন নিরাপত্তা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মেজর ফারহান তানভীর।
বিজ্ঞপ্তিতে বিমানের সব কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত ইউনিফর্ম পরিধান এবং বৈধ আইডি কার্ড প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কার্যক্রমে সব বিভাগ, উপ-বিভাগ, শাখা প্রধান ও সেকশন ইনচার্জকে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও, সব পরিচালক, মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক, জেলা ও স্টেশন ব্যবস্থাপক, সব প্রশাসন শাখা এবং সব ডমেস্টিক এয়ারপোর্টের নিরাপত্তা ইন-চার্জসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।