উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হয়েছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির সাহায্যে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।