উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে তৃণমূল পর্যায়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে স্বাবলম্বী হতে পারবে। প্রকল্প সফল করতে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজীকরণ ও প্রয়োজনে ঋণের পরিমাণ বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন এবং কাজের দক্ষতা মূল্যায়নে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।