উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিনের শরণার্থী সংকট নিরসনে বড় উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। দেশটির আশ্রয়কেন্দ্রে থাকা ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুক্রবার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, সম্প্রতি তার তুরস্ক সফরের পর মন্ত্রিসভায় এই প্রস্তাবটি অনুমোদন পায়। পুনর্বাসনের আগে রোহিঙ্গাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।