উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে প্রকাশিত ইরানের বিরুদ্ধে কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার খবরকে সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে অশুভ পরিকল্পনা করছে, তারাই এখন গণমাধ্যমে এসব ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।
নিউইয়র্ক টাইমস এবং সিএনএনের মতো গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোকে বানোয়াট বলে উল্লেখ করেছেন বাকাই। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এসব হুমকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দেশটির কর্তৃপক্ষ।