উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর সংলগ্ন এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে সোনিয়া সনি নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সোনিয়া সনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, সোনিয়া সনি আলতাফ নামে এক ব্যক্তির গ্রুপের হয়ে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এ ঘটনায় এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর মাদক সেবন ও বিক্রির স্পট হিসেবে পরিচিত এলাকার কয়েকটি টং দোকান বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এসব দোকানে মাদকসেবীরা মাদক সেবন করতেন এবং বিক্রেতারা মাদক বিক্রি করতেন।