উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের বাবা হাজী কেরামত আলী চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় তিনি রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকাল ১১টায় উত্তরার ১০নং সেক্টর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের জানাযা নামাজ সম্পন্ন হয়। উক্ত জানাযায় ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় সকল স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাকে উক্ত কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।