উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরখান থানা এলাকায় একটি বাড়িতে গোপনে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও কিলার ইকরামুল ইসলাম শিবলু ওরফে কিলার শিবলু (৪০)কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- (এসআরবি-১)।
অভিযানকালে তার নিকট থেকে ৪ টি বিদেশী পিস্তল, ৮ টি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গোলাবারুদ ও একটি মোবাইল ফোন উদ্ধার মূলে জব্দ করা হয়।
আজ শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ ভোর রাত আনুমানিক ৩ টা ৪৫ মিনিটের সময় রাজধানীর উত্তরখান থানার ময়নারটেক এলাকায় একটি বাড়ি থেকে এসব বিদেশি অস্ত্র, ম্যাগাজিন এবং গোলাবারুদ উদ্ধার করে এসআরবি-১।
আজ শনিবার (৩১ অক্টোম্বর) দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-(এসআরবি-১) এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আজ শনিবার দুপুর সাড়ে ১২টায়
এসআরবি-১, উত্তরায় কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংস্থার কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল নেয়ামুল হালিম খান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের নিকট বিস্তারিত তুলে ধরেন।
এসময় এসআরবি-১, উত্তরা কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল নেয়ামুল হালিম খান জানান, আজ শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ তারিখ ভোর রাত আনুমানিক ২ টা ৪৫ মিনিটের সময় বিশ্বস্ত সোর্স এর মাধ্যমে জানতে পারে যে, রাজধানীর উত্তরখান থানার ময়নারটেক এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হবে। এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এসআরবি-১ এর আভিযানিক দল এবং টহল টিমসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের সময় মোঃ ইকরামুল ইসলাম শিবলু ওরফে কিলার শিবলু (৪০) নামে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী- সন্ত্রাসী অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও কিলার ইকরামুল ইসলাম শিবলু ওরফে কিলার শিবলু তারই বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ৪ টি বিদেশী পিস্তল (Made in USA), ৮ টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি-১, এর অধিনায়ক জানান, আটক অপরাধীর মামলার রেকর্ড পর্যালোচনা করে জানতে পারি, তিনি গত ২০০৯ সাল থেকে এই অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে এবং ২০০৯ সালে এসআরবি-১ কর্তৃক তাকে ২ টি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। সেই মামলায় তিনি প্রায় ৪ বছর কারাভোগ করে বেরিয়ে আসে। তার মামলার রেকর্ড পর্যালোচনা করে আরও জানা যায়, তার বিরুদ্ধে মোট ৭ টি মামলা রয়েছে। যার মধ্যে ২ টি অস্ত্র, ২ টি হত্যা, ২ টি মাদক, এবং ১ টি চোরাই মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিবলু ঘটনার সত্যতা স্বীকার করেছে। এছাড়া তার দেয়া তথ্য মতে এই অস্ত্র ব্যবসার সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।
উল্লেখ্য, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১), উত্তরা গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে আজ শনিবার ৩১ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা করে সর্বমোট ১৩৯১ জন আসামিকে গ্রেফতারসহ ১.৯ কেজি হেরোইন, ৫,৭২,৯৪৪ পিচ ইয়াবা, ১,৩০০ কেজি গাঁজা, প্রায় ১৩,০০০ লিটার দেশী/বিদেশী মদ, ১,২০০ লিটার বিয়ার, ৯৬ জন ভিকটিম এবং ৩০ টি দেশী/বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।