উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণখান ৪৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শরীফ হোসেন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণখান থানা বিএনপির বিপ্লবী আহবায়ক জনাব হেলাল তালুকদার। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।