উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। বিশেষ করে ‘লাইভ ব্যাগেজ মনিটরিং’ ব্যবস্থার কারণে এখন যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ পাচ্ছেন।
সোমবার সন্ধ্যায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে দাম্মাম বা মদিনা রুটে বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ চলছে বলে জানান মন্ত্রী।